back to top
Home বিবিধ খবর গ্রাম বাংলা সিলেটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

জেলার বিয়ানীবাজার উপজেলায় চারখাই ইউনিয়নের কামারগ্রাম এলাকায় আজ দু’টি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন।
আজ শনিবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের তাহমিনা বেগম (১৮) ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গুদামবাজার গ্রামের প্রবাসী কামালউদ্দিনের মেয়ে তিন্নি বেগম (৮)।
নিহত তাহমিনা বৈরাগিবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং শিশু তিন্নি চারবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা কামারগ্রামের আসার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাহমিনা বেগম ও শিশু তিন্নি মারা যায়। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহত তাহমিনা ও তিন্নি পরস্পর খালাতো বোন। উভয়েই তাদের নানাবাড়িতে থেকে লেখাপড়া করতো। চারখাইয়ে এক বিয়ে বাড়িতে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।