back to top
Home জাতীয় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে এনডিসিতে ল্যাপটপ বিতরণ

সজীব ওয়াজেদ জয়ের পক্ষে এনডিসিতে ল্যাপটপ বিতরণ

ডিজিটাল বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পক্ষে এনডিসিতে ল্যাপটপ বিতরণ করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এনডিসিকে ৫০টি ল্যাপটপ প্রদান করেন।
কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, সকল অনুষদ সদস্যবৃন্দ, ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০১৯ এর সকল কোর্স মেম্বারগণ ও সকল স্টাফ অফিসারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।