back to top
Home বিবিধ খবর গ্রাম বাংলা ফুলদী বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

ফুলদী বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিছিলটি ফুলদী বাজার থেকে শুরু হয়ে সোল্লার মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিভিন্ন স্লোগানে এলাকার নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতা ও সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন মোড়ল, প্রচার সম্পাদক মোন্তাজ উদ্দিন শেখ, ফুলদী ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসাইন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. বাবলু মিয়া, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সদস্য ফরজুল হক মন্ডল।

এছাড়া উপস্থিত ছিলেন যুবদল গাজীপুর জেলার সদস্য নাজমুল হুদা ভূঁইয়া নয়ন, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ছাদিম মিয়া, কালীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ বাচ্চু রাজ, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নঈম শাহরিয়ার মাসুম, ফুলদী ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন খোকা, বক্তারপুর ইউনিয়ন যুবদল নেতা খাইরুল ইসলাম পাঠান এবং কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিব ভূঁইয়া।

মিছিল শেষে নেতাকর্মীরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।