back to top
Home জাতীয় র‌্যাব ডিজি অতি: আইজিপি হারুন

র‌্যাব ডিজি অতি: আইজিপি হারুন

র‌্যাব ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ। তিনি বর্তমান মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। আগামী ৫ জুন হারুন অর রশিদ তার দায়িত্ব নিবেন।

 

বুধবার (২৯ মে) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পৃথক আরেক আদেশে বর্তমান ডিজি খুরশীদ হোসেনকে অবসর দেওয়া হয়।

 

পুলিশের এই কর্মকর্তার (হারুন অর রশিদ) বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত। তার আগে তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন।